তানোরে ককটেল বিস্ফোরণে আতংকিত এলাকাবাসী
রাজশাহীর তানোরে ককটেল বিস্ফোরণ ও লাঠিসহ ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এমন ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা গতকাল (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলা ডাকবাংলো মাঠের মঞ্চে ঘটেছে। হঠাৎ করে এমন সদর জায়গা থেকে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলা ক্যাম্পাস এলাকা। জানা গেছে, উপজেলা ডাকবাংলো মাঠে হঠাৎ করে বিকট শব্দে ৫টি ককটেল বিস্ফোরণ। এতে করে স্থানীয় বাসিন্দারা ততক্ষণে থানায় ফোন দিয়ে বিষয়টি জানালে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ওসি সহ ফোর্স বাহিনী।
এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি ককটেলের খোসা ও পাঁচটি তাজা ককটেলসহ সাতটি লাঠি উদ্ধার করেন থানা পুলিশ। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, ডাকবাংলো মাঠে বিকট শব্দে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। তারা দ্রুত থানায় ফোন দিলে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচটি ককটেলের বিস্ফোরিত খোসা ও পাঁচটি ককটেল সহ বাঁশেরলাঠি উদ্ধার করা হয়। এঘটনায় অভিযান চলছে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied