ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপণী


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৩-১১-২০২২ রাত ১১:১০

"উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা - ২০২২ এর সমাপ্তী করা  হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গত ২২ নভেম্বর সকাল ১১ টায় উদ্ভাবনী  মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের পক্ষে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এনামুল আহসান ।  দুইদিন ব্যাপী চলমান মেলার ২৩ নভেম্বর (আজ)  বুধবার উক্ত মেলার সমাপ্তি ঘোষনা করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

মেলা সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদির মিয়া , (আইসিটি) মো. কামরুল ইসলাম খান , ( রাজস্ব) স্নেহাশিস দাস , অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস ।

আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার আখিনুন জাহান নীলা , সহকারি কমিশনার ভুমি ( সদর ) হাছিবুর রহমান , মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক আলেয়া ফেরদৌস , কৃষি সম্রসারন কর্মকর্তা খুরশিদ আলম বীর মুক্তিযোদদ্ধা মতিউল ইসলাম হীরু সহ আরো অনেকে।

দুইদিন ব্যাপী মেলায় জেলা প্রশাসন , জেলা পুলিশ  , সিভিল সার্জন , পাসপোট অফিস , উপজেলা ভূমি অফিস , মহিলা বিষয়ক অধিদপ্তর , জেলা কৃষি সম্রসারন অধিদপ্তর , জেলা শিক্ষা অফিস , জেলা প্রকৌশল অধিদপ্তর , জেলা প্রাণীসম্পদ দপ্তর  , যুব উন্নয়ন ,  পরিবার পরিকল্পনা , মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় , কারিগরী একাডেমি প্রতিষ্ঠান

, প্রেসিডেন্ট স্কুল এন্ড কলেজ  , জেলা নির্বাচন অফিস  , জেলা পল্লি বিদ্যুৎ সমিতি , পরিবেশ অধিদপ্তর সহ মোট ৪৮ টি  প্রতিষ্ঠান বিভিন্ন সেবা সমুহ ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রদর্শন করেন  । মেলা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবামূলক কর্মকান্ডের উপর ভিত্তি করে ১ম , ২য় , ৩য় স্থান পুরস্কার প্রদান করেন অতিথিরা। সেই সাথে মোট ৪৮ টি স্টলকে সম্মননা প্রদান করা হয়।

এদিকে ১ম স্থান অর্জন করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস , ২য় স্থান অর্জন করে উনম্যান্স এন্ড ই-কমার্স স্ট্রাস্ট মুন্সিগঞ্জ , এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে মুন্সিগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি ও গজারিয়া ইন্সস্টিটিউট অফ সাইন্স টেকনোলোজী ।

বর্তমান সরকারের অন লাইনে জনকল্যাণকর সেবা সমূহ দুরগোড়ার প্রান্তিক জনগোষ্ঠীকে  পৌঁছে দেওয়ার লক্ষ্যে  ডিজিটাল উদ্ভাবনী  মেলার আয়োজন করা হয়।

সমাপনী মেলায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিমত ছিলেন জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগণ , জনপ্রতিনিধি  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কবি ও সাংবাদিকগণ ।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত