ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিখোঁজ শিশুর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২২ দুপুর ২:৪২

চট্টগ্রাম নগরীর ইপিডেজ এলাকা থেকে ১০ দিন আগে নিখোঁজ হওয়া ৫ বছর বয়সী শিশু কন্যা আয়াতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পিবিআই। এদিকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে নগরীর ইপিজেড আকমল আলী রোডের পকেট গেইট এলাকা থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা এতথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যায় আয়াত। এক ঘণ্টা পরও আয়াত বাসায় না ফেরায় তার বাবা সোহেল রানা মসজিদে মেয়েকে খুঁজতে যান। কিন্তু মেয়েকে তিনি আর খুঁজে পাননি। এই ঘটনায় ইপিজেড থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন তিনি। এছাড়া আয়াতের রহস্যজনক নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করেন। 

ঘটনার পর থেকেই পিবিআই শিশুটির সন্ধানে কাজ শুরু করে। পরে তারা ইপিজেড থানার আকমল আলী রোড থেকে শিশু আয়াতের স্যান্ডেল জামাসহ বিভিন্ন আলাতম উদ্ধার করতে সক্ষম হয়। পরে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আয়াতের খণ্ডিত লাশ উদ্ধার করা করে তারা। 

পিবিআই জানায়, অভিযান অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ