ফরিদপুরে গ্রামীণ ফোনের বিরুদ্ধে প্রতারণার ও ভোগান্তির অভিযোগ গ্রাহকদের
ফরিদপুর শহরের সদর/শহরতলী এলাকায় গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় চরম ভোগান্তির স্বীকার গ্রামীণ ফোন ব্যবহারকারীরা । সময়ের প্রয়োজনের সময় নেটওয়ার্ক ঠিক মত পাওয়া যায় না। হচ্ছে দেদারছে কল ড্রপ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ গ্রাহকরা। ফরিদপুরের লক্ষাধিক গ্রামীণ ফোন ব্যবহারকারীদের এই অভিযোগ দীর্ঘ দিনের কিন্তু কোন সুরাহা করা হয় না । এতে প্রচন্ড ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা ।
ফরিদপুরে মার্কেট এলাকায় ঢুকলেই নেট পাওয়া যায় না। জরুরী প্রয়োজনে মেইন রাস্তা ( মুজিব সড়ক) এ আসলে কিছুটা নেট পাওয়া যায়। এতে সময়ের অপচয় হয়। এছাড়া শহরের বড় বড় অট্টালিকায় গেলে ও একই ধরনের বিড়ম্বনায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। গ্রামীণফোনের গাফিলতিকে গ্রাহকরা ভালো ভাবে দেখছে না।
সিফাত রহমান লিমন জানান, গ্রামীণ ফোন ব্যবহারে একটা সময় খুব খুশি ছিলাম কিন্তু দিন যত বাড়ছে, গ্রাহক যত বাড়ছে দিনে দিনে তাদের সেবার মান কমে যাচ্ছে। জনবহুল ও বড় ভবনে প্রবেশ করলেই গ্রামীণফোনের এই নেটওয়ার্ক প্রবলেম নিয়ে ভুগতে হয়। এমনকি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন গুলোতে গেলে ও একই সমস্যা দেখা যায়।
ভুক্তভোগী নিজাম জানান , আমি কাগজ বাঁধাইয়ের কাজ করি আমার কারখানায়। গ্রামীন ফোনের নেটওয়ার্কের বাজে অবস্থার কারণে জরুরী ফোন আসে কিন্তু কথা শুনতে পারি না , এতে টাকা কেটে নিয়ে যায় তারা । কাজের কাজ কিছুই হয় না ।
ডা মোঃ ওহিদুর রহমান জানান , নেট ফল দেখায়ে গ্রামীন ফোন আমাদের কাছ থেকে অর্থ কেটে নিয়ে যায় অথচ আমাদের সেবা টা ঠিকমত দিচ্ছে না । তিনি আরো জানান , আমরা প্রতিনিয়ত গ্রামীণ ফোনের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছি। অনেকটা মোবাইলে টাকা ঢুকালে শেষ এতে কথা বলতে পারি আর না পারি ।
ফরিদপুরে লক্ষাধিক গ্রামীণফোন ব্যবহারকারীদের অভিযোগ , তারা যেভাবে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি ও সমাধান চান । এছাড়া এ সমস্যা সমাধানে বাংলাদেশের দায়িত্বশীল টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গ্রামীন ফোনের এই প্রতারণা থেকে মুক্তি চান ।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়