ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ২৭-১১-২০২২ দুপুর ৪:৫৯

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া এলাকার আলী শেখের মেয়ে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে খুলনা জেলার ১২ জন ও বিভিন্ন জেলা থেকে আগত ৪২ জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৭১ জন ভর্তি হয়েছিল। যার মধ্যে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮ জন মারা গেছেন।

প্রীতি / প্রীতি

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ