ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

খোকা বাবুর ছেলে বেলা


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২২ দুপুর ১২:২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহা কুমার (বর্তমান জেলা) টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ই মার্চ জন্ম গ্রহন করেন। পিতাঃ শেখ লুৎফর রহমান ও মাতাঃ মোসাঃ সাহারা খাতুনের ৪ কন্যা ও ২ পুত্রের মধ্যে তিনি হলেন তৃতীয় সন্তান। মা বাবা তাকে খোকা বলে ডাকতেন। 

খোকার শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ার শ্যামল পরিবেশে দূরন্তপনা করে। মধুমতির ঘোলা পানিতে গাঁয়ের ছেলেদের সাথে সাঁতার কেটে, দৌড়-ঝাপ করে, দলবেঁধে হাডুডু, ফুটবল ও ভলিবল খেলে। তিনি ছিলেন দস্যি বালকদের নেতা। তখন কে যানত এই বালকদের নেতাই একদিন বিশ্ব নেতা, বাঙ্গালীর জাতীর পিতা হবেন?

 ৭ বছর বয়সে ১৯২৭ সালে গিমাডাঙ্গা প্রাইমারী স্কুলে পড়ালেখা শুরু করেন। পরবর্তিতে বাবা শেখ লুৎফর রহমান পরিবারবর্গ নিয়ে আসেন তার কর্মস্থল গোপালগঞ্জে। খোকাকে চতুর্থ শ্রেনিতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি করে দেন । এখানে দেড় বছর যেতে না যেতেই খোকা আক্রান্ত হল বেরিবেরি রোগে। এই বেরিবেরি রোগ থেকেই তার চোখে জটিল অসুখ দেখা দেয়। যার নাম গেফুমা। পুত্র হে পিতা লুৎফর রহমান অস্থির হয়ে পড়লেন।

 সুভাকাংখিরা পরামর্শ দিলেন খোকাকে চিকিৎসার জন্য কোলকাতা নিয়ে যাওয়ার জন্য। সেখানে কোলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার টি আহমেদ তার চোখে সার্জারি করেন এবং তিনি সুস্থ হয়ে উঠেন। গেফুমা থেকে সুস্থ হলেও ডাক্তার তাকে চশমা ব্যবহারের পরামর্শ দিলেন। চোখে অসুখের কারনে তিনি ৪ বছর বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি। 

১৯৩৯ সালে গোপালগঞ্জের মাথুরানাথ ইন্সটিটিউট মিশনারি হাই স্কুলের ৮ শ্রেনির ছাত্র ছিলেন। তখন তার স্কুল জীবনে ঘটে গেল এক বিরল ঘটনা। স্কুল পরিদর্শনে আসবেন অবিভক্ত বাংলার মুখ্য মন্ত্রী শেরে-বাংলা এ.কে ফজলুল হক, সাথে থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

হেড স্যার স্কুলের আঙ্গিনা, ক্লাসরুম, বাথরুম পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য বলে দিলেন। ছাত্র-ছাত্রীদেরকে দু-সপ্তাহ আগেই বলে দেয়া হল। সেদিন যেন সকলে পরিস্কার-পরিচ্ছন্ন ও মার্জিত পোশাক পরিধান করে হাজির হয়। স্কুল পরিদর্শণ শেষে মন্ত্রী মহাদ্বয় ডাক বাংলার দিকে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একদল ছাত্র এসে হঠাৎ তাদের পথ আগলে দাঁড়াল। ছাত্রদের এমন কান্ড দেখে হেড মাস্টার সাহেব অবাগ হলেন। তিনি চিৎকার দিয়ে বল্লেন, এই তোমরা কি করছো, রাস্তা ছেড়ে দাও। 

ছাত্ররা হেড মাস্টারের কথায় কর্ণপাত করলো না। হেংলা, পাতলা, লম্বা, ছিপছিপে মাথায় ঘনকাল চুল বিশিষ্ট একটি ছেলে গিয়ে মুখ্য মন্ত্রীর সামনে দাঁড়াল। মন্ত্রী মহদ্বয় তার সাহস দেখে অবাক হলেন। জিজ্ঞাস করলেন কি চাও? বুকে সাহস নিয়ে নির্ভয়ে সে উত্তর দিল, আমরা গোপালগঞ্জ মাথুরানাথ ইন্সটিটিউট মিশনারি স্কুলেরই ছাত্র। স্কুলের ছাদে ফাটল ধরেছে, সামান্য বৃষ্টি হলেই সেখান থেকে বৃষ্টির পানি চুয়ে পড়ে, আমাদের বই খাতা ভিজে যায়। ক্লাস করতে অসুবিধা হয়। স্কুল কর্তৃপক্ষের কাছে বার বার বলা সত্যেও কোন ফল হয়নি। ছাদ সংস্কারের জন্য আর্থিক সাহায্য না দিলে রাস্তা মুক্ত করা হবেনা। 

কিশোর ছাত্রের বলিষ্ঠ নেতৃত্ব, সৎ সাহস আর স্পষ্টবাদীতায় মুদ্ধ হয়ে শেরে বাংলা এ.কে ফজলুল হক সাহেব জানতে চাইলেন, ছাদ সংস্কার করতে তোমাদের কত টাকা প্রয়োজন? সাহসী কণ্ঠে শেখ মুজিব জানালো, ’বারশত’ টাকা। মুখ্য মন্ত্রী উত্তরে বললেন, ঠিক আছে তোমরা যাও। আমি তোমাদের ছাদ সংস্কারের ব্যবস্থা করছি। তিনি তার তহবিল থেকে উক্ত টাকা মনজুর করে অবিল¤েব ছাদ সংস্কারের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিলেন। 

এমনই এক দাবি আদায়ের মধ্যে দিয়ে যার ছেলে বেলার জীবন যাত্রা শুরু, এই সেই ছাত্র নেতা, তিনি আর কেউ নন, তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


আ.ন.ম আশরাফ আলী (প্রভাষক আরবি)
গিমাডাংগা গজালিয়া মহিলা ফাযিল মাদ্রাসা..

 

প্রীতি / প্রীতি

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি