আখাউড়ায় মরদেহ নিয়ে শ্মশাণে যাওয়ার রাস্তা বন্ধ
মরদেহ নিয়ে শ্মশাণে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া গ্রামে।আজ সোমবার সকালে সুধীর পাল(৮৫) নামে এক ব্যক্তি মারা গেলে মরদেহ নিয়ে আসার পর রাস্তা বন্ধ দেখতে পেয়ে লোকজন অপেক্ষা করতে থাকে।
সকাল ১০টায় লোকজন মরদেহ নিয়ে অপেক্ষা করছিলেন।পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। মোগড়ার বাসিন্দা রতন পাল জানান,ওনার কাকা মারা গেলে সকাল সাড়ে আটটার দিকে মরদেহ নিয় মোগড়ার কালীতলা শ্মশাণে যান।
এ সময় দেখতে পান শ্মশাণে যাওয়ার রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। রাস্তা বন্ধ করে রাখায় আরো ২৫টি পরিবার সমস্যায় আছেন।
তিনি জানান, রাস্তা নিয়ে আগে থেকে সমস্যা করছিলো আলমগীর নামে এক ব্যক্তি। তিনি শ্মশাণে যাওয়ার রাস্তায় বেড়া দিয়ে দেন। উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে তিনি বেড়া সরিয়ে নেন। পরে স্থানীয় সালিসে রাস্তাটি শ্মশাণে যাওয়ার প্রমাণিত হলে আলমগীর এতে সায় দেন।
সালিসের রায় অমান্য করে আলমগীর আবার বেড়া দিয়ে দেন।শিউলী আক্তার নামে এক নারী জানান, সকাল থেকে লাশ নিয়ে বসে আছে। রাস্তা বন্ধ থাকায় আমাদের মতো ২৫টি পরিবার বন্দি অবস্থায় আছে।মোগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন জানান, আমি সালিসের রায় দিয়েছি। ওরা রায় মানেনি। লাশ নিয়ে বসে থাকার কথা আমাকে জানানো হয়েছে।
প্রীতি / প্রীতি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ