ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় ভাতিজার ঘুসির আঘাতে চাচার মৃত্যু


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২২ দুপুর ৪:০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজিকান্দা গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে ভাতিজার ঘুসিতে চাচা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

২৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায় চাচা আনোয়ার বিশ্বাস (৭০) কে ভাতিজা আবুল কালাম বিশ্বাস (৩৫) তার হাতদিয়ে এলোপাতাড়ি কিল ঘুসি দিলে চাচা আনোয়ার বিশ্বাস ঘটনা স্থলে অজ্ঞান হয়ে পড়ে পরে  তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা  মৃত্যু ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত জেনে ভাতিজা আনোয়ার বিশ্বাস পিতা সলিমউদ্দিন বিশ্বাস স্হানীয় লোকজন, মাতুব্বরদের মাধ্যমে ১ বিঘা জমি লিখে দেওয়ার শর্তে নিহতের পরিবারের সাথে মিমাংসার কথাবার্তা হয় বলে  একাধিক সুত্রে জানা যায়।

নিহত আনোয়ার বিশ্বাস এর পরিবারের সাথে খুনি ভাতিজার পরিবারের সাথে মিমাংসার  শর্তে তারা লাশের  পোষ্টমর্টেম না করে বাড়িতে নেওয়ার চেষ্টা চালায়।  

এদিকে আনোয়ার বিশ্বাস পিতা মৃত সলিমউদ্দিন বিশ্বাস এর মৃত্যুর খবর নগরকান্দা থানা পুলিশ জানতে পারে এবং পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে আজ মঙ্গলবার সকালে পোস্ট মর্টেম রিপোর্ট করার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করে। 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন আনোয়ার বিশ্বাস এর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এস আই কিবরিয়া কে পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম রিপোর্ট করার জন্য আজ সকালে লাশ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। 

এছাড়া এঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে এবং আইনানুগ ব্যবস্থার জন্য সকল প্রকার ব্যবস্থানেওয়া হবে।

 

প্রীতি / প্রীতি

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ