ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন গ্রেফতার


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-১১-২০২২ বিকাল ৫:২৪

রাজশাহীর তানোরে গত এক সপ্তা আগে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার ঘটনায় মফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মফিজ উদ্দিন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ২২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১০টা ৫ মিনিটে তানোর উপজেলা সদরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টুডিয়ামের আশপাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়াও ৫টি অবিস্ফোরিত তাজা ককটেল ও লাঠি সোডা উদ্ধার করে থানা পুলিশ।

এব্যাপারে (২৩ নভেম্বর) বুধবার সকালে বিএনপির ৮ জন নামধারী ও অজ্ঞাতনামা ১৪০ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে নিজ বাড়ি থেকে মফিজ চেয়ারম্যানকে গ্রেফতার করে থানা পুলিশ।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান বলেন, উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টুডিয়ামের আশপাশে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার মামলায় সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।#সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী ৩০ নভেম্বর ২০২২

প্রীতি / প্রীতি

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত