বিদ্যালয় ভবন পরিত্যক্ত : নিলামে না তোলায় ধ্বংস হচ্ছে সরকারি সম্পদ
প্রায় ৮বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। সংশ্লিষ্টদের উদ্যোগের অভাবে এ ভবন নিলামে বিক্রি হচ্ছে না। ফলে ধীরে ধীরে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফলে কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা যায়, ভবনটি দীর্ঘ ৮বছর যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নতুন ভবনে চলে শিক্ষা কার্যক্রম। রহস্যজনক কারনে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটি নিলামের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। দীর্ঘদিন অবহেলায় অযত্নে পড়ে থাকায় ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। ভবনের দরজা-জানালা কিছুই নেই।
চুরি হয়ে যাচ্ছে লোহার বেঞ্চ, টেবিল, চেয়ার ও জানালার লোহার গ্রিল। বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক সদস্য জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দায়িত্বহীনতার জন্য সরকারি সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রায়ই ঘটছে চুরির ঘটনা। শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত এবিষয়ে ব্যবস্থা নেওয়া।
এ বিষয়ে বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুজন হাওলাদার বলেন, প্রতিষ্ঠান থেকে রেজুলেশন পেলে উপজেলা নিলাম কমিটিকে জানিয়ে ভবনটি নিলামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার (ইউএনও) মো. আল-আমিন বলেন, সরকারি সম্পত্তি ধ্বংস হতে দেওয়ার কোন সুযোগ নেই। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান