ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সড়কে বেপোয়ারা অটো মিশুক


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ১২:১০

সদরে অটো- মিশুক- সিএনজি সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  সেই সাথে অটো ও মিশুকের বেপরোয়া চলাচলে অতিষ্ট ও অস্বস্তিতে পৌরবাসি। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু করে সন্ধা পর্যন্ত বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যানজট লেগেই থাকে । যেখানে সেখানে ছোট ছোট গাড়ির যত্রতত্র পাকিং যেন বিষফোড়া। পৌর শহর জুড়ে পদে পদে ভাসমান দোকান । এ যেন মরার উপর খাড়ার ঘা। সিএনজি ও অটো মিশুকের অস্থায়ী স্টান্ডের কারনে যানজট যেন স্থায়ী রুপ নিতে বসেছে এখানে।

সদরের প্রধান প্রধান সড়কগুলোতে এমন চিত্র লক্ষ করা গেছে। আইনজীবীরা জানান , সকালে সুপার মার্কেট এলাকা থেকে কাচারি আসতে ২০ মিনিট সময় লাগে । এতে করে  কোর্টে যেতে আমার অনেক সমস্যার সৃষ্টি হয় । সময় মতো কোর্টে যেতে না পারলেও আরেক সমস্যা । তাছাড়া দিন দিন যে পরিমানে অটো মিশুকের সংখ্যা বাড়ছে তাতে আমাদের হাটাচলাও দুষ্কর হয়ে পড়বে বলে আমি মনে করি।

বাংলাবাজার এলাকা থেকে আসা আরেক জন অভিযোগ করে বলেন , যানজটের কথা আর কি বলবো । হরেগঙ্গা কলেজের ওখানে মিশুকে বসে আছি যানজটের কারনে । সামনে থাকা গাড়িগুলো সড়ছেই না । বাধ্য হয়ে নেমে হেটে যাচ্ছি । এদিকে ট্রাফিক পুলিশরাও জট সামলাতে হিমশীম খেয়ে যায়। তবে স্থানীয়দের অভিযোগ ,  পৌর এলাকার পৌরসভা অধিনস্ত দুই পাশে একদিকে অটোস্টান্ড অন্যদিকে সিএনজি । রয়েছে অনেক দোকানও। যার কারনে রাস্তা অনেকটা সংর্কিন হয়ে যায় , বাড়ে যানজট।

সড়রের কাচাবাজার , কাচারি এলাকা , হরেগঙ্গা কলেজ ( পুলিশ সুপারের বাসভবন ) , সুপার মার্কেট , বাসস্টান্ড , ফেরিঘাট ,মুক্তারপুর স্টান্ড থেকে সেই সিপাহীপাড়া প্রতিটি পয়েন্টে যানজট লেগেই আছে হরহামেশা।

তবে প্রধান প্রধান সড়ক গুলোতে অটো মিশুকের পাশাপাশি সিএনজির দাপদ বেশি। আবার কাচাবাজার , পৌরসভা ও শিল্পকলার সামনে অটো ও সিএনজির স্টান্ড । যার কারনে গাড়িগুলোকে ইউটার্ন নিতে বেগ পেতে হচ্ছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ন পয়েন্টে সিএনজি ও অটো মিশুকের স্টান্ড বন্ধ করা গেলে যানজট নিরসন অনেকটা  হ্রাশ পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে ভয়াবহ চিত্র কাচাবাজারেও। অভিযোগ করে আনোয়ার হোসেন বলেন এত গাড়ি কোথায় থেকে যেন আসে বুঝতে পারি না। রাস্তার এপাশ থেকে ওপাশ যাবো তাও যেতে পারি না। একটার সাথে একটা গাড়ি চলছে । মনে হয় যেন ট্রেনের বগি। এমনিতে রমযান মাস । কাজ শেষে ইফতার সামগ্রি নিয়ে বাড়ি যেতে বেশ সময় লেগে যায়। অচিরেই যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

এ দিকে সুশিল সমাজের দাবি , যানজট নিরসনে যত্রতত্র গাড়ি পাকিং বন্ধ রাখতে হবে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা যাবে না । এসব ব্যাপারে ট্রাফিক পুলিশকে আরো সচেতন হতে হবে । সকলের সমন্বয় ও সহযোগিতায় যানজট নিরসন রোধ করা সম্ভব।  

এ ব্যাপারে ট্রাফিক ইন্সপেক্টর (টি .আই সদর ) বজলুর রহমান জানান , যানজট নিরসনে আমরা সবসময় তৎপর। বিভিন্ন পয়েন্ট ট্রাফিক পুলিশ রয়েছে। তাছাড়া অটো-মিশুকের সংখ্যা একটু বেড়েছে। তারপরও আমরা দেখছি।

পৌর প্যাণেল মেয়র সোহেল রানা রানুর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায় নি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

র‍্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার