ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৫:২৯

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ২০২২ সালের জি.পি.এ প্রাপ্ত ৪১ জন এসএসসি পরীক্ষার্থীদেরকে বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে সংবর্ধনা, ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ দাস। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তাবারক উল্যাহ কায়েস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর গোলাম রাব্বানী, কবির আহমদ স্বাধীন, ওয়ায়েদ উল্যাহ হান্নান, সিনিয়র শিক্ষক কামাল হোসেনসহ বিদ্যলয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য ২০২২ সালের জি.পি.এ ৪১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সহিত ভাল ফলাফল করেছে সকলকে ক্রেষ্ট ও সনদ বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ দাস বক্তব্যে বলেন, তোমরা আগামী দিনের জাতির সম্পদ। তোমারা মেধা ও বুদ্ধি দিয়ে জাতিকে সুন্দর দেশ উপহার দিবে। তোমরা যারা ভাল ফলাফল করেছ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য ও শিক্ষক-শিক্ষিকাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সিনিয়র শিক্ষক মহসিন উদ্দিন খান।

প্রীতি / প্রীতি

নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ

গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে

রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু

খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা

ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

পিএসসির সদস্য হলেন পূর্বধলার কৃতী সন্তান ড. শামীমা সুলতানা