ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাকির হোসেন রোড দখল করে ময়লার ডিপো


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-১২-২০২২ বিকাল ৭:৫৮

চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ সংলগ্ন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটির পাশে গড়ে উঠেছে ঢাকা সহ বিভিন্ন জেলার বাস স্টেশন। এই সড়ক দিয়ে যাতায়াত করে বাওয়া স্কুল, দামপাড়া পুলিশ লাইন স্কুল, ইস্পাহানি স্কুল,সরকারি মহিলা কলেজ এর ছাত্র ছাত্রীদের যাতায়াত।

খুলশীর সাথে যুক্ত এই সড়কটির কবরস্থানের উল্টো পাশে দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের ময়লার কন্টেইনারগুলো সড়কের সিংহভাগ জুড়ে রাখা আছে। পাশ্ববর্তী গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি, কুসুমবাগ ও আশপাশের বিভিন্ন ফ্ল্যাট বাড়ির ময়লা আবর্জনা এখানে ফেলা হয়।

সন্ধ্যায় সিটি কর্পোরেশনের গাড়ি এই ময়লা নিয়ে যায়। সারাদিন রাস্তাজুড়ে দুর্গন্ধ ছড়ায় এই আবর্জনা। আশেপাশের পরিবেশ ভারি করে তোলে এই ময়লার বাগার। তদুপরি সড়কের সিংহভাগ সিটি কর্পোরেশনের আবর্জনার কন্টেইনার অবস্থানের ফলে অফিস শুরু এবং শেষের সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক দোকানদার ও আবাসিকের বাসিন্দারা এই প্রতিবেদককে জানান দীর্ঘদিন ধরে এই সংকট চলছে অথচ দেখার কেউ নেই। জনস্বাস্থ্য এবং জনস্বার্থ বিবেচনা করে এই ময়লার কন্টেইনার ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এর ভাবা উচিত বলে আমরা মনে করি।

সড়কের একটি বড় অংশ জুড়ে ময়লার স্তপি থাকার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. মোরশেদ আলম বলেন, এখানের ময়লার কন্টেইনার রাখায় একটু সমস্যা হচ্ছে বলে আমরা শুনেছি। তবে আমরা এলাকাবাসীর সুবিধার্থে একটা বিকল্প জায়গা খুজছি। আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

সুজন / সুজন

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ