পুলিশ দেখেই দৌড়, যুবক আটক
পুলিশ দেখে দৌড় দিয়ে আটক হয়েছেন গাউস নামে এক যুবক। আজ (শুক্রবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।সাইনবোর্ড এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশি চলছিল। সকাল ১০টা ১০মিনিটের দিকে একটি বাস থামানো হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের তল্লাশির জন্য নিচে নামতে বলে পুলিশ।
এ সময় নিচে নেমেই দৌড়ে পালানোর চেষ্টা করেন গাউস। কয়েকজন পুলিশ তার পেছনে ধাওয়া করে। ধরতে না পেরে পুলিশের গাড়িতে করে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়।এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই ইব্রাহিম বলেন, তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে গতকালের মতো আজও ঢাকার এ প্রবেশ পথে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব চেকপোস্টে পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড