করোনা দূর্যোগে সেবায় অনন্য টিম পজিটিভ বাংলাদেশ
অসহায়, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় ইতিবাচক, সামাজিক ও মানবিক কাজের সার্বজনীন অরাজনৈতিক প্ল্যাটফর্ম টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)। বাংলাদেশ ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী'র নেতৃত্বে কিছু উদ্যমী তরুণকে নিয়ে যাত্রা শুরু হয় টিপিবি'র।
প্রতিষ্ঠালগ্ন থেকেই আপামর জনসাধারণকে বিভিন্ন সাহায্য-সহযোগিতার মাধ্যমে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে টিপিবি। করোনা'র মত বৈশ্বিক বিপর্যয়, বন্যাদুর্গত মানূষের সাহায্য প্রদান থেকে শুরু করে অর্থাভাবে চিকিৎসা করতে না পারা মানুষের পাশে দাঁড়িয়েছে টিপিবি।
করোনার প্রথম ঢেউয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে কয়েক লক্ষ সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি সাবান, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভসও দেওয়া হয়। অসংখ্য অসহায়, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করে টিপিবি।
করোনার দ্বিতীয় ঢেউয়েও এখন পর্যন্ত ৫০,০০০ সার্জিকাল মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি খাদ্য সহায়তার কার্যক্রমও আবার চালু করা হয়। যতদিন মহামারী চলমান থাকবে ততদিন পর্যন্ত এই সহায়তা কার্যক্রম চালু থাকবে বলে আশ্বাস ব্যক্ত করেন টিপিবি'র মুখপাত্র ও প্রতিষ্ঠাতা গোলাম রাব্বানী। এই পর্যায়ে অসহায় বৃদ্ধ ও নারীর জন্য ১০ কেজী ও অন্যান্যদের জন্য ৫ কেজী চাল সহায়তা দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি করোনাকালীন রমজান মাসে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের জন্য ইফতার ও সেহরির মত কর্মসূচিও নিয়েছিল টিম পজিটিভ বাংলাদেশ এর পক্ষ থেকে। পুরো রমজান মাস জুড়েই এই কার্যক্রম চলমান থাকে।
করোনার এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে সহস্রাধিক মানুষের চিকিৎসার দায়িত্বও নেওয়া টিপিবি'র পক্ষ থেকে। জটিল অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা, ঔষধ সামগ্রীর ব্যবস্থা করা, অক্সিজেন সরবরাহসহ নানানভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)।
এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রান সহায়তা নিয়ে পৌঁছে গিয়েছিল টিপিবি'র টিম।
দল, মত নির্বিশেষে দেশ ও দেশের বাইরের অসংখ্য স্বেচ্ছাসেবী টিপিবি'র এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। তবে সকল সদস্যকে উজ্জীবিত রাখতে ও উৎসাহ প্রদানের জন্য অগ্রণী ভূমিকা রাখেন টিপিবি'র প্রতিষ্ঠাতা ও মুখপাত্র গোলাম রাব্বানী। সশরীরে মাঠ পর্যায়ে কাজ করছেন তিনি। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়ে পুনরায় মাঠে সক্রিয় হয়ে কাজ করছেন তিনি। বিভিন্ন শ্রেণি-পেশার ইতিবাচক মানুষকে নিয়ে "ভালো মানুষের সিন্ডিকেট" তৈরি করেছেন বলে জানান গোলাম রাব্বানী। পাশাপাশি এই সংগঠনের সকলকেই প্রাথমিক সদস্য হিসেবে বিবেচিত করা হয়। সকলের পদমর্যাদা সমান এবং স্বেচ্ছাসেবক হিসেবে সপ্রণোদিত হয়েই সবাই স্বতস্ফূর্তভাবে মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন বলে জানান গোলাম রাব্বানী। "দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার" শিরোনামকে সামনে রেখেই টিপিবি'র এই সাহায্য কার্যক্রম চলমান থাকে।
এমএসএম / এমএসএম
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
Link Copied