মানবতার দেয়ালের করুণাবস্থা
শহর জুড়ে প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে নির্মিত মানবতার দেয়াল। প্রচন্ড ঠান্ডা ও কনকনে শীতে মানবতার দেয়ালে নেই কোন শীতবস্ত্র।মানবতার দেয়ালের যেন করুনাবস্থা । তবে মানবতার দেয়াল ঘেষে রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পোষ্টার। অগ্রহায়ন মাস শেষের দিকে কিছুদিন পরেই পৌষের দেখা মিলবে। আবহাওয়াও কিছুটা ঘোলাটে ,শীতও অনেকটা জেঁকে বসেছে।কিন্তু মানবতার দেয়ালে নেই কোন শীতের পোষাক। তাহলে মানবতার দেয়াল কারন জন্য।
গত কয়েক দিনের পরিদর্শনে সদরের বিভিন্ন পয়েন্টে নিমির্ত মানবতার দেয়াল ঘুরে দেখা যায় , মানবতার দেয়ালে কোন শীতের পোষাক নেই। তাহলে এ কেমন মানবতা ! সদরের দক্ষিন কোর্টগাও/ লিচুতলা , কোট এরিয়া , দেওভোগ , যোগিনিঘাট , এলাকায় নির্মিত মানবতার দেয়ালে নেই কোন শীতবস্ত্র। অথচ মানবতার দেয়ালে অসচ্ছল নিম্নবিত্ত ও সুবিধাবঞ্চিতদের শীতবস্ত্র / ব্যবহার যোগ্য বস্ত্র রাখার কথা ছিল।
এদিকে সুবিধাবঞ্চিতরা শীতবস্ত্রের অভাবে অত্যন্ত কষ্টে রাত্রি যাপন করছেন। শীতকে মানিয়ে নিতে একটি বস্ত্রের আশায় সদরের বিভিন্ন পয়েন্টে নির্মিত মানবতার দেয়ালে তারা ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আর মানবতা থাকলো কই ?
কথা হয় মানবতার দেয়ালের সামনে আসা সুরাইয়া বেগম ( ৫৮) তার সাথে। এখানে কেন এসেছেন জানতে চাইলে তিনি জানান , সন্ধে হলেই অনেকটা শীত লাগে।বয়স হয়েছে এখন তো গায়ে শীত মানে না। তাই এখানে দেখি কোন গরম কাপড় পাই কিনা। তার মত আরো অনেকে এসে ফিরে যাচ্ছেন। এদিকে নামধারি মানবতার দেয়াল নির্মানকারী সমাজসেবকদের কোন পাত্তা নেই।
তবে দু/একটি মানবতার দেয়ালে বস্ত্র থাকলেও তা অত্যন্ত ময়লাযুক্ত। যা মোটেও ব্যবহার যোগ্য নয়। সুবিধাবঞ্চিত ও অস্বচ্ছল মানুষের সুবিধার জন্য মানবতার দেয়াল নির্মান করে যদি তাদের কোন উপকারেই না আসে তাহলে মানবতার দেয়াল নির্মান করে কি লাভ এমনটাই জানিয়েছেন স্থানীয়রা ।
এ ব্যাপারে কথা হয় মানবতার দেয়াল নির্মান কারি একজনের সাথে।নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান , মানবতার দেয়াল নির্মান কাজটি ভাল হলেও তা নির্মান করে আর কোন খবর কেউ রাখে না। প্রতিনিয়ত নতুন/পুরাতন কাপড়-চোপড় মানবতার দেয়ালে রাখা উচিৎ । অনেকে হয়তো মানবতার দেয়াল সম্পর্কে জানে না , তাদের জানতে হবে এবং আমাদের জানাতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়চোপর রাখলেই ভুক্তভোগিরা তা নিতে আগ্রহ প্রকাশ করবে। এ বিষয়ে সকলকে আন্তরিক মনোভাবাপন্ন হতে হবে।
প্রীতি / প্রীতি
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়