কক্সবাজারে এপিবিএনের গুলিতে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় দুই রোহিঙ্গা নিহত হয়েছেন।
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন-সলিম উল্লাহ (৩৩)। তিনি বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-২৪ ব্লকের মোহাম্মদ নুর প্রকাশ ইউনুসের ছেলে। অপরজনের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাতে ক্যাম্প-৮ ইস্টের হেড মাঝি মোহাম্মদ রফিককে হত্যার উদ্দেশ্যে ৪০-৫০ জন সন্ত্রাসী তার বাড়ি ঘেরাও করে।
খবর পেয়ে ৮ এপিবিএনের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশ-পুলিশ বলে চিৎকার করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ৭৩ রাউন্ড গুলি বিনিময়ের পর ঘটনাস্থলে দুই রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। অপর একজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ম্যাগজিন (১১ রাউন্ড গুলি ভর্তি), শর্টগানের চারটি কার্তুজ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান