ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বিএনপির সহিংসতার প্রতিবাদে মুন্সিগঞ্জে আ.লীগের শান্তি সমাবেশ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১০-১২-২০২২ দুপুর ৩:৩৮

বিএনপি-জামাত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। জেলা আওেয়ামীলীগের ব্যানারে বিক্ষোভ ও শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় বের হওয়া মিছিলটি মুন্সিগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. মহিউদ্দিনের নিদেশনায় পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের নেতৃত্বে শান্তি সমাবেশটি সম্পন্ন করা হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা আ.লীগের সভাপতি  ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন বলেন , দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের দিকে ঠিক তখনি একটি কুচক্র মহল দেশের উন্নয়ন কে ব্যাহত / থামিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ৭১-এর পরাজিত শক্তির  বিএনপি-জামায়াত ও তাদের দোসররা। কিন্তু আওয়ামীলীগ কখনো তা মেনে নেবে না। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে তাদের ষড়যন্ত্র,সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসউজ্জামান আনিস ,যুগ্ম সাধারন সম্পাদক এড. সোহানা তাহমিনা , উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন ভুইয়া , জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. সামশুন নাহার শিল্পী ,জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা , আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ , শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, মিরকাদিম সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ার , বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম , বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন পীর , সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু , রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু শেখ ।

যুবলীগ নেতা মালেকুন মাকসুদ বিপুল , উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া , পৌর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল , সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগর সহ আরো অনেকে।

অনুষ্ঠানে যুবলীগ , ছাত্রলীগ , শ্রমিকলীগ , স্বেচ্ছাসেবকলীগ ,কৃষকলীগ , মহিলা আওয়ামীলীগ ,যুব মহিলা লীগ , উপজেলা আওয়ামীলীগ , শহর আওয়ামীলীগ , শহর ছাত্রলীগ , পৌর ছাত্রলীগ , সহ আওয়ামীলীগের সকল সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি

লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত

রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন

মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন

সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার

জুতার র‍্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক

তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা

মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড

নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান

র‍্যাবের হাতে হুমা বাহিনীর সদস্য সন্ত্রাসী সুজন গ্রেফতার