ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় বেসরকারী এক হাসপাতালে ভূল চিকিৎসায় এক নারীর মৃত্যু


ইফতেখার জাহাঙ্গীর photo ইফতেখার জাহাঙ্গীর
প্রকাশিত: ১১-১২-২০২২ বিকাল ৫:৭

আশুলিয়ায় একটি বেসরকারী হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নিহত প্রসুতির নবজাতক বাচ্চাটি সুস্থ রয়েছে। রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতালের অনভিজ্ঞ এক চিকিৎসকের ভুল চিকিৎসায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

স্থানীয়রা জানায় শনিবার রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় নিজ ভাড়া বাড়িতে সন্তান প্রসবের জন্য ব্যাথা উঠে আব্দুল বাছেদ এর স্ত্রী মাহমুদা খাতুনের (৩৪)। পরে তাকে দ্রুত সন্তান প্রসবের জন্য আশুলিয়ার বাইপাইল এলাকার হ্যাপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে হাসপাতালের ডাক্তাররা তার সিজার করেন। 

পরে তার ফুটফুটে এক ছেলে নবজাতকের জন্ম হয়। স্বজনদের অভিযোগ ভূল চিকিৎসার জন্যই প্রসতি মায়ের সন্তান জন্মের পরেই নবজাতকের মা মাহমুদা খাতুনের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে জোর অভিযোগে করেন নিহতের স্বামী। 

এ ঘটনায় পরে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হ্যাপি জেনারেল হাসপাতালের মালিক ও ডাক্তারের বিচারের দাবি করা হয়। অকালে স্ত্রীকে হারিয়ে হাসপাতালের সামনে বিলাপ পাড়তে দেখা যায় নিহতের স্বামীকে।

স্থানীয়রা জানায়,বাইপাইল এলাকায় হ্যাপি জেনারেল হাসপাতাল মানুষ মারার হাসপাতাল এখানে নেই কোন অভিজ্ঞ চিকিৎসক শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় অনেক শ্রমিকরা টাকার অভাবে ভুতরে এই হাসপাতালে কম খরচে ভুল চিকিৎসা নিয়ে থাকেন। স্থানীয়রা অবিলম্বে এই হাসপাতাল কতৃপক্ষের কঠোর শাস্তি দাবি করেছেন।

প্রীতি / প্রীতি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান