ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সদরে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচি


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-১২-২০২২ রাত ৯:২১
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্যে জেন্ডার-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সদরে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচি পালিত হয়েছে। 
 
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল-(সুখী জীবন) এর সহায়তায় মহিলা বিষায়ক অধিদপ্তর ,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং শতদল মহিলা উন্নয়ন সমিতির সমন্বয়ে গতকাল শনিবার সদরের হাটলক্ষীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 
 
গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর মোট ১৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উঠান বৈঠক, স্যাটালাইট ক্লিনিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক মহিলা কর্মীরা অংশ নেন। 
 
স্যাটালাইট ক্লিনিক এ বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়,উঠান বৈঠক এ বিভিন্ন সেবামূলক বিষয় নিয়ে আলোচনা করেন পাথফাইন্ডার ইন্ট্যারনাল-সুখী জীবন  এর প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান। 
 
পরিবার পরিকল্পনা সহ নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন কালেক্টরেট কিশালয় স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসী, জাতীয় মহিলা বিষয়ক সংস্থার চেয়ারম্যান শাসসুন নাহার শিল্পী, শতদল মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, মহিলা পরিষদের সভাপতি নাসিমা আক্তার। 
 
এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর প্রতিনিধি সাহিন আলম-এফ পি আই,জনি-এফ পি আই, সাথি আক্তার-এফ ডাব্লাও ভি, রুপালি-এফ ডাব্লাও এ, ইয়াসমিন- এফ ডাব্লাও এ,রওশন-এফ ডাব্লাও এ , ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের  প্রোগ্রাম অফিসার সহ প্রতিনিধি ও স্থানীয়রা। 

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত