চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, সাবেক সভাপতিসহ আহত ৬
চুয়াডাঙ্গা, ১২ ডিসেম্বর – দীর্ঘ ৭ বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরুর আগে মাঠে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউনহল ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হিরক বলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করার জন্য মাঠেই কাজ করছিলাম। এ সময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবদ্ধভাবে আমাদের প্রতিরোধ করে। তারা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের ওপর চেয়ার নিক্ষেপ করে। প্রতিরোধ করার সময় আমরাও আহত হই।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় (সার্জারি) বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা ও তারেক হাসানের হাতের একটি আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
এমএসএম / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান