ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুর হানাদার মুক্ত দিবস ১৩ ডিসেম্বর


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ৪:৩২

 মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়ের তিন দিন আগে ১৯৭১ সালের আজকের এই দিনে আক্কেলপুর ছেড়ে চলে যায়।প্রতিবছর এ দিনটি ঘিরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে মুক্তিযোদ্ধারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আক্কেলপুরবাসী শহীদ বীর মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতাকামীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। 

উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রাহমান জানান, আক্কেলপুর উপজেলা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের শক্ত ঘাঁটি ছিল। পাকিস্তানি সেনা বাহিনী এবং এ দেশীয় দোসর রাজাকার বাহিনীর সদস্যরা মিলিত ভাবে মার্চ মাসের শুরু থেকেই গ্রামে গ্রামে অগ্নিসংযোগ ও লুটপাটসহ নির্বিচার হত্যাকান্ড চালায়। একাত্তরের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান পাকিস্তানিদের কবল থেকে দেশমুক্ত করার জন্য আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। পাক জান্তারা আক্কেলপুর রেলস্টেশন, সিনিয়র মাদ্রাসাসহ কয়েক জায়গায় ক্যাম্প তৈরি করে।

৯ মাসের যুদ্ধের পর হানাদার বাহিনী আক্কেলপুরের হলহলিয়া ব্রীজ এলাকা থেকে জয়পুরহাট অভিমুখে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং যাচ্ছিল। এই খবর পেয়ে পশ্চিম দিক থেকে মুক্তিযোদ্ধারা কাজী ফরমুজুল হক পান্নার নেতৃত্বে কয়েকটি গেরিলা গ্রুপ একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করে ১৩ ডিসেম্বর সকালে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। পরে নবীবুর রহমানের নেতৃত্বে কয়েকটি গ্রুপ মিলে দূর্গা প্রসাদ আগরওয়ালার বাড়িতে তৎকালীন থানা ক্যাম্পে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। ওই দিন চার জন পাক সেনা এবং আট জন রাজাকার নিহত হয়। অন্যান্য দালাল, রাজাকাররা আত্মগোপন করে। এ দিন বিকেলে আক্কেলপুরে প্রবেশ করেন শত শত মুক্তিযোদ্ধা, স্বাধীন হয় আক্কেলপুর। উড়ানো হয় স্বাধীন বাংলার লাল-সবুজ পতাকা।

উপজেলা নির্বাহী অফিসারের দ্বায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন বলেন, ‘দিবসটিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আক্কেলপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, মুক্তিযোদ্ধাদের নিয়ে পদযাত্রা, র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে বিনা টিকিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক ২ টি চলচিত্র “গেরিলা” এবং “ওরা এগারো জন” সিনেমা প্রদর্শন করানো হবে।’

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ