১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে মহানগর বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত
ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন এর সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১১:৩০ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের সামনে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব এ্যাড. জসিম উদ্দিন মৃধা, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব ফজলুল হক টুলু, সদস্য জনাব খন্দকার নাসিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে ক্ষমতা থেকে সরে দাড়ানোর দাবি জানান।তারা আরো বলেন এই স্বৈরাচারী সরকার বাংলার সাধারণ মানুষের জীবন যাত্রাকে আজ দুর্বীষহ করে তুলেছে। সাধারণ মানুষ আজ ঘরে বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে সরকার যদি পদত্যাগ না করে বিএনপি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করবে। বিএনপির সকল নেতা কর্মীরা সব সময় রাজপথে আছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied