ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ৩০ হাজার পরিবারের ভরসা


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৪০

জেলা সদরের মহাকালি ইউনিয়নের অন্তত ৫ টি গ্রামকে শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে রজত রেখা নদী। যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য এসব এলাকার বাসিন্দারের একমাত্র ভরসা এখন বাঁশের সাকো। 

মহাকালি ইউনিয়নের সাতখানিখিল থেকে গজারিয়া কান্দি, শেরকান্দি, হোগলাকান্দি সহ একাধিক এলাকার ৩০ হাজার পরিবারের বসবাস এখানে। জেলা শহরে আসতে রজতরেখা নদী অতিক্রম করে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এদিকে রজতরেখা নদীর উপর স্থানীয়রা মিলে চাঁদা তুলে নির্মান করেছেন বাশের সাঁকো। স্বাধীনতার ৫১ বছরেও স্থানীয়দের সুবিদার জন্য নির্মাণ হয়নি সেতু। ৩০ হাজার মানুষের পারাপারের একমাত্র ভরসা রজতরেখা নদীতে অবস্থিত বাঁশের সাঁকো। ঝড়-বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। চরম ভোগান্তিতে পড়তে হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও। কৃষিপণ্য আনা-নেওয়ায়ও পোহাতে হয় দুর্ভোগ। 

তবে এলাকাবাসীর অভিযোগ, ভোট এলেই নেতাদের মুখে শুধু কথার ফুলঝুরি ফোটে। ভোট শেষ হলে তাদের আর দেখা মেলে না। বছরের পর বছর শুধু একটিই আশ্বাস ব্রিজ হবে। কিন্তু কবে হবে তা কেউই জানেন না। একটি ব্রিজের অভাবে এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন। 

স্থানীয় মোতালেব(৫৬) জানান ৪ যুগের বেশি হবে আমরা এভাবেই পারাপার হয়ে আসছি। একবার শুনেছিলাম ব্রিজ হবে, পরে আর কোন খবর নেই। ৫ম শ্রেণীর শিক্ষার্থী হাসান জানায়, সাকো দিয়ে প্রতিদিন পারাপার হয়ে স্কুলে যাই। সাইকেল থাকা স্বত্বেও অনেকটা পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে স্কুলে যাই। এখানে একটা ব্রিজ হলে অনেক ভাল হয়। 

রজতরেখা নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি সময় ও অর্থের সাশ্রয় হবে বলে জানান ভুক্তোভুগীরা।তাছাড়া এ গ্রামে যারা বসবাস করেন সবাই দিনমজুর প্রায়।  একদিন বাড়ি থেকে বের না হলে না খেয়ে থাকতে হয় সবাইকে। প্রতি বছর চাঁদা তুলে বাঁশের সাঁকোটি মেরামত করেন বলে জানান তারা। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জানান,  বিষয়টি অবগত হয়েছি। তবে ওখানে কোন রাস্তা নেই। রাস্তা ছাড়া তো ব্রিজের কাজ করা কঠিন। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কবে এ সমস্যার সমাধান হয়।

এমএসএম / প্রীতি

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত