সভাপতি আবু সায়েম শাহিন
মোহাম্মদপুর ঢাকা উদ্যান সমবায় সমিতির নির্বাচন
রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে ।নির্বাচনে শাহীন বাদল পরিষদে সভাপতি আবু সায়েম শাহিন, সম্পাদক বাদল নির্বাচিত হয়েছেন।
১৯ বছর পর ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ঢাকা উদ্যানের অফিসে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত।ভোট গ্রহণের পর রাতে নির্বাচনে বিজয়ীদের ফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
ফলাফলে দেখা যায়, ২৯১ ভোট পেয়ে আবু সায়েম শাহিন সভাপতি নির্বাচিত হয়েছেন। ফজলুল করিম (বাদল) ৩০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ঢাকা উদ্যান বহুমুখী সমবায় সমিতির নতুন সভাপতি আবু সায়েম শাহিন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা উদ্যান কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এদিকে অন্যানো যাঁরা ভোট পেয়ে নির্বাচিত হয়েছেঃ শাহাবুদ্দিন মির ২৯৮ ভোট পেয়ে সহ-সভাপতি হয়েছে। মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী ৩০২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক হয়েছে। ইসমাইল হোসেন মিলন ৩০৫ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হয়েছে। এ ছাড়াও মোঃ আমিরুল ইসলাম পরিচালক সদস্য এবং খন্দকার মোস্তাক আলী ,এসএম জুলফিকার হায়দার, ফখরুল ইসলাম, মোস্তাক আহম্মেদ এবং মোঃ রফিকুল ইসলাম সদস্য নির্বাচিত হয়েছে।
নির্বাচনে ২২ টি পদের বিপরীতে ৫০/৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ১৩ শত ভোটার থাকলেও উপস্থিত ভোটার সংখ্যা ছিলো ৬৫০ জন এর মধ্যে ভোট পরেছে ৪৫০ থেকে ৫০০ টি নির্বাচন কমিশনার এবং সমবায় সমিতির উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়