মুন্সিগঞ্জে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। দিনটি উদযাপনে ভোরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
প্রথমেই পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল । শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম বার পিপিএম। পরে একে একে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ,জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ ,মুন্সীগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি – বেসরকারি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে একই দিনে সকাল সাড়ে আটটায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো অনুষ্ঠান। অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, ডিসপ্লে , মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
পরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার