বাংলাদেশের ৫১ তম বিজয় দিবসে
১৬ ডিসেম্বর ১৬ এথলেটের ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’
বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অমর শহীদদের স্মরণে গতকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ১৬ জন এথলেট ঢাকা-মাওয়া-ঢাকা মহাসড়কে ৫১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ কর্মসূচি পালন করেছে।
‘হাঁটাহাঁটি- নামে স্বাস্থ্য সচেতনতা ও শরীর চর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২:০১ টা) ঢাকার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়ে রাজধানীর গুলিস্তান - পোস্তগোলা সেতু হয়ে ঢাকা- মাওয়া-ঢাকা মহাসড়কে দুপুর দেড়টা পর্যন্ত ৫১ কিলোমিটার হাঁটার এই কর্মসূচিটি পালন করা হয়। ২ জন নারীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকুরিজীবী মিলে মোট ১৬ জন এথলেট পদযাত্রায় অংশ নেন।
৫১ কিলোমিটার পদযাত্রা শেষে এথলেটবৃন্দ নিজেদের মাঝে দেশপ্রেম ধারণ করে দেশ গঠনে নিবেদিত থাকার শপথ নিয়ে কর্মসূচিটি শেষ করেন।
‘হাঁটাহাঁটি’ সংগঠনটি পরিবেশ সুরক্ষায় বিশেষ যত্নবান থেকে ৫১ কি. মি. কর্মসূচিতে ব্যবহৃত সকল পানির বোতল, খাদ্যসামগ্রীর মোড়ক এবং মেডিকেল বর্জ্য যাত্রাপথের কোথাও না ফেলে ব্যাগ ভরে ঢাকায় নিয়ে এসে ডাস্টবিনে ফেলে।
উল্লেখ্য যে, ‘হাঁটাহাঁটি’ এর উদ্যোগে হাঁটার প্রয়োজনীয়তা ও উপকারিতা বিষয়ে তথ্য বিনিময় এবং ওয়াকাথন ও দীর্ঘ দূরত্বের পদযাত্রা আয়োজন করা হয়ে থাকে। গত বছর বিজয় দিবসে এ সংগঠনের উদ্যোগে ঢাকা-ভালুকা ৭১ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছিল। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালে ২৪ ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ১০০ কিলোমিটার পদযাত্রার একটি কর্মসূচি পালন করা হয়।
সাদিক পলাশ / সাদিক পলাশ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান