কালিয়ায় কাঙ্খিত ফেরী চলাচলের উদ্বোধন করলেন সাংসদ কবিরুল হক মুক্তি
হাজার হাজার মানুষের সরব উপস্থিতিতে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া - মহাজন ঘাটে কাঙ্খিত স্বপ্নের ফেরী উদ্ভোধন করলেন এমপি কবিরুল হক মুক্তি। বিজয়ের মাস ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় আনন্দমুখর পরিবেশে শান্তির প্রতিক কপোত উড়িয়ে ও লাল ফিতা কেটে উদ্বোধনী ফলোক উন্মোচন করেন তিনি।
এমপির আগমন উপলক্ষ্যে বড়দিয়া ও মাহাজন পারে রাস্তার দুপাশে উদ্বোধনী ফেষ্টুনসহ তোরন ও মঞ্চ নির্মাণ করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় এমপি কবিরুল হককে ফুল দিয়ে ও পাপড়ি ছিটিয়ে সংবর্ধনা দেন আমজনতা। উদ্বোধনের খবর পেয়ে নদীর দু তীরে নামে মানুষের ঢল। কাঙ্খিত স্বপ্ন পুরন হওয়ায় সাধারন মানুষের চোখে দেখা গেছে আনন্দের ছাপ। এ সময় তারা বড়দিয়া মহাজন ঘাটে ব্রীজ নির্মাণের দাবী জানান।
নড়াইল-১ সাংসদ বিএম কবিরুল হক মুক্তি সওজ এর নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামানের বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে বলেন, এলাকার গণমানুষের দাবী ফেরী চালু হয়েছে। আগামী ২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীগ ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ ব্রীজও হবে বলে প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আফরিন জাহান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা, এনএসআই কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রীতি / প্রীতি
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ