ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে কঠোর লকডাউনের ১৪ দিনে তিন ল‍াখ টাকা জরিমানা আদায়


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:৩৭
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে লকডাউনের বিধিনিষেধ পালনে জেলা পুলিশ ছিল সদা জাগ্রত। গত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত শহরসহ জেলার ৯টি থানায় চেকপোস্ট ও টহলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করে। এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেল-জরিমানা আদায় করা হয়। গত ১৪ দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ৩০৮টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৬০ ব্যক্তিকে ২ লাখ ৯৯ হাজার ৯৪০ টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ১৪ হাজার ৮৭৯ ব্যক্তি ও ৪ হাজার ৫০৯টি বিভিন্ন ধরনের গাড়ি চেকপোস্টে বিধিনিষেধ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করা হয়। লকডাউন চলাকালীন বিধিনিষেধ অমান্য করায় পুলিশ কর্তৃক ৮২ ব্যক্তিকে বিভিন্ন সময় গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে প্রেরণ করা হয়। এছাড়া বিধিনিষেধ অমান্য করায় ৩৬৫টি গাড়ি (ইজিবাইক, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি) আটক করা হয় এবং ৬২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। ফরিদপুর জেলা পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বাংলাদেশ আনসার ও বিজিবির টহল টিম মাঠে কাজ করে।
 
ফরিদপুর জেলা পুলিশ করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে প্রতিটি থানায় দুজন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে সর্তকতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে। সাথে সাথে আশপাশের বাড়ির মানুষজন যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছে এই করোনা টিম। আক্রান্ত ব্যক্তির বাড়ি আলাদাভাবে চিহ্নিত করার জন্য লাল পতাকা টাঙিয়ে দেয়া হচ্ছে, যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকতে পারে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ১৫ জুলাই থেকে সরকার লকডাউন শিথিল করেছে। তবে এ সময় যানবাহন, হাট-বাজারসহ বিভিন্ন বিপণি বিতানে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাফেরা করতে হবে। তিনি এ সময় বারবার সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত ভালো করে পরিষ্কার করাসহ কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্তে সাস্থ্যবিধি অনুসরণ করার অনুরোধ জানান।

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন