পটুয়াখালীর কলাপাড়ায় কর্মহীন নৌ-শ্রমিকের প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নৌ-শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক কলাপাড়া লঞ্চ ঘাটের ৩০জন নৌ-ঘাট শ্রমিকদের হাতে এ খাদ্য সামগ্রি তুলে দেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম. রাকিবুল আহসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. হাবিবুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব’র সাবেক সভাপতি এ.এম মিজানুর রহমান বুলেটসহ গণমাধ্যমকর্মীরা।
এ সময় প্রত্যেক শ্রমিককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি লবন, এক কেজি চিনি প্রদান করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক জানান, দীর্ঘদিন লকডাউনে এই সকল শ্রমিকরা কষ্টে দিনযাপন করছেন। তাদের জন্য সামান্য খাদ্য সহায়তা দিতে পেরে ভালো লাগছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied