দাগনভূঞা জগতপুরে নদীভাঙনে গ্রাম বিলীন হওয়ার পথে
ফেনীর দাগনভূঞা সদর ইউনিয়নের জগতপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার এলাকা ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে। ওই গ্রামের নদীসংলগ্ন অংশ এবং ফাজিলের ঘাট তালতলী এলজিইডির সড়ক ইতোমধ্যে নদীতে।
সরেজমিন দেখা যায়, ওই গ্রামের ফকির আহমদের ও সিরাজুল ইসলামের বাড়ি, আবুল খায়েরের পানের বরজ, আবদুল মালেকের মাছের খামার নদীভাঙনে বিলীন হয়ে গেছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত আবদুল মালেক জানান, নদীর গতিপথ পরিবর্তনের ফলে ও কাজিরহাট রেগুলেটর না থাকায় অবাধ জোয়ারে ভেঙে যাচ্ছে জগতপুর গ্রাম। এদিকে যেকোনো সময় বিলীন হতে পারে আমিন মিয়া, আলী আহমদ, ইদ্রিস মিয়া, মজিদ মিয়া, কামাল, কালা মিয়া, আহছান উল্যাহ, আবু, আব্দুল আজিজ, রেজাউল হক, জালু আমিন, রহিম মিয়া, জসিম ও মোস্তাফিজের নতুন বাড়িসহ জেলেপাড়ার ৩০ পরিবার, মিয়াজন মাঝি বাড়ির ২০ পরিবার, তালতলী ঘাটের ৩টি দোকান ছাড়াও সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের দাস মোহন পাটোয়ারী বাড়ি। যেসব বাড়ির অংশবিশেষ নদীতে তলিয়ে গেছে তারা আশঙ্কা করছে ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নিলে এ বর্ষায় ভিটেমাটি হারা হয়ে যাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন বলেন, নদীর গতিপথ পরিবর্তন ও নদী শাসনের মাধ্যমে ওই ভাঙন রোধ সম্ভব বিধায় তিনি সংশ্লিষ্ট বিভাগে দৌড়ঝাঁপ করেও এলাকার লোকদের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক জেলা পানি উন্নয়ন বোর্ডকে ভাঙন রোধে ত্বরিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। উপজেলা এলজিইডি প্রকৌশলী সৌরভ দাশ দৈনিক স্টার লাইনকে জানান, জগতপুরের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
Link Copied