ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় ১ যুগ পরে তৈরী হচ্ছে খাঁটি খেজুরের গুড়


নগরকান্দা প্রতিনিধি photo নগরকান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২২ বিকাল ৫:২৫

এক সময় খাটি খেজুর গুড়ের জন্য বিখ্যাত ছিল ফরিদপুরের নগরকান্দা। এখন খেজুর গাছ থাকলেও গাছি না থাকায় উৎপাদন হচ্ছে না খেজুর রস ও গুড়। তাই চিনি ও কেমিকেল যুক্ত নকল খেজুর গুড়ে বাজার সয়লাব। তাই পুরনো সেই ঐতিহ্য হারাতে বসছে ফরিদপুরের নগরকান্দা।  

এমন পরিস্থতিতে, শীতের মৌসুমে রাজশাহী থেকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঠবালিয়ায় এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে  গুড় তৈরি করছেন গাছিরা। 

গুণগত মান ভালো ও ভেজালমুক্ত হওয়ায় গাছিদের কাছ থেকেই গুড় কিনছেন ক্রেতারা। ভোর হওয়ার আগেই গাছগুলো থেকে রস সংগ্রহ করেন তারা। এরপর রস কয়েক ঘণ্টা জ্বাল দিয়ে তৈরি করছেন পাটালি, নারকেলি, দানা, ঝোলসহ নানা রকম খেজুর গুড়। গড়ে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়।

রাজশাহীর বাঘা উপজেলা থেকে নগরকান্দায় এসে  খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে খেজুরের গুড় তৈরী করছেন রিমন মিয়া ও আরিফ হোসেন। গাছি রিমন বলেন, বাজারে চিনি ও ক্যামিকেল যুক্ত গুড় পাওয়া যায়। তবে আমরা খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে, গুড় তৈরী করছি। বিক্রি করছি ৪০০ টাকা কেজি দরে।

গুড় কিনতে আসা ক্রেতাদের মধ্য থেকে ক্রেতা ফয়হাদ হোসেন বলেন, বাজারের গুড়ে ভেজাল বেশি। তাই দাম একটু বেশি হলেও ভেজালমুক্ত গুড় কিনতে পেরে খুশি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ