ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ২
ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদিতে সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চলতি পথে সামনের চাকা বাস্ট (পাংচার) হয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাছের সাথে ধাক্কা লেগে বাসটির বামদিকের অর্ধেক জুড়ে পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। আহত হয়েছেন আরো কমপক্ষে ১২ জন।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ(বিএসএমএমসি) হাসপাতালে পাঠানোর পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের বাসটি ধুলদি রেলগেটের অদুরে এসে সামনের চাকা পাংচার হয়ে পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
বিএসএমএমসি হাসপাতালের আরএমও ডা. আসাদুজ্জামান জানান , এ দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক। তিনি জানান, হাসপাতালে আনার সময় একজনের এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
Link Copied