ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোনারগাঁওয়ে পিকআপভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১৬-৭-২০২১ দুপুর ২:১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপভ্যানের ধাক্কায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। শুক্রবার (১৬ জুলাই) সকালে এশিয়ান হাইওয়ের উপজেলায় জামপুরের তালতলা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া দিঘিপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাসিব (১২)। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইকবাল হোসেন সড়ক দুঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তালতলা স্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এসময় তালতলা স্ট্যান্ডে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়ীকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এসময় আরো ২ জন মারাত্মক আহত হয়। এলাকাবাসী আহত ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পিকআপ ভ্যানের চালক ও পিকআপটি আটক করে তালতলা ফাঁড়িতে পাঠানো হয়েছে।

নিহত মনির হোসেন একজন মাছ ব্যবসায়ী। সে মাছের ভ্যান গাড়িতে ছিল। অপর নিহত শিশু হাসিব মাছের ভ্যান গাড়ির পাশে জামদানি সুতা নিয়ে দাড়িয়ে ছিল। 

এমএসএম / জামান

ডামুড্যায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

নববর্ষের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা: তদারকির অভাবে অবাধে মাছ শিকার

শরণখোলায় প্রথম ‘হাম’ আক্রান্ত শিশু শনাক্ত

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রকৌশলীর ওপর হামলা,থানায় অভিযোগ দায়ের

জিয়া খাল খনন উদ্বোধন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা

আত্রাইয়ে রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি: দুই যুগ ধরে জনদুর্ভোগ

সীমান্তে ৫২ বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

শিবচরে তেলের সংকটে সেচ পাম্প নিয়ে চরম বিপাকে কৃষক

মোহনগঞ্জে সড়কের ইট তুলে বিক্রি, তদন্তে ধীরগতি প্রশাসনের