মাদক নির্মূলে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থানে
মাদক নির্মূলে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম বার পিপিএম। জেলা সদরের আদারা ইউনিয়নের বকুলতলা স্কুল মাঠ প্রাঙ্গনে কমিউনিটি পুলিশের ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো জানান, বাল্য বিবাহ, চরাঞ্চলের ঝগড়া নিরোধ, জমির আদিপত্ত বিস্তারে মারামারি প্রতিহত করতে জেলা পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে।
জেলা পুলিশের আয়োজনে গতকাল বুধবার বেলা ৩ টায় উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) আদিবুল ইসলাস, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থান্ডার খায়রুল ইসলাম , অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর কেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভুইয়া, বাংলাবাজার ইউপি সোহরাব হোসেন পীর, আদারা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক ইউপি সামশুল কবীর মাস্টার, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারী, শিলই ইউপি চেয়ারম্যান পারবেজ মৃধা, সাবেক ইউপি মোহসিনা হক কল্পনা, জেলা পরিষদের সদস্য আক্তারুজ্জামান জীবন, মুক্তিযোদ্ধা মতিউল হীরু, এড. শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, সাবেক ছাত্রলীগ সভাপতি এড. গোলাম মাওলা তপন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল।
মাদক, বাল্যবিবাহ, মাটি কাটা, চরাঞ্চলের আধিপত্ত বিস্তারে মারামারি নিরসনে কমিউনিটি পুলিশের অভিযান আরো জোরদার করা, মোল্লাকান্দি ইউনিয়ন এবং চর কেওয়ার ইউনিয়ন মধ্যেকার বিরোধ নিরসনে কমিউনিটি পুলিশের ভুমিকা জোরদার করার আহ্বান জানান বক্তারা। এ সময় সদরের পাঁচটি ইউনিয়নের জনসাধারন , গণমাধ্যমকর্ীগণ , এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার