ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে মসজিদের পুকুর অবৈধভাবে দখলের প্রতিবাদে মানববন্ধন


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৬-৭-২০২১ বিকাল ৬:৪৬

ধামরাইয়ে বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা ৩নং আদর্শ গ্রাম বাসীর আয়োজনে উত্তর বাস্তা ৩নং আদর্শ গ্রামের তিনটি মসজিদের পুকুর অবৈধভাবে দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আদর্শ গ্রামে ( আশ্রয় কেন্দ্র) বসবাসরত শতাধিক লোকজন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা বাজারে এ মানববন্ধন করে আদর্শ গ্রাম ( আশ্রয় কেন্দ্র) বসবাসরত লোকজন।

মানববন্ধনে আদর্শ গ্রাম ( আশ্রয় কেন্দ্র) বসবাসরত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বলেন, পাকিস্তানিরা আমাদের স্বাধীনতা হরণ করে মাথার ওপর চেপে বসে শোষণ করেছিল। সেই শোষণের হাত থেকে বাংলার মানুষকে রক্ষা করার জন্য আমরা যোদ্ধ করে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছি। তার বিনিময়ে আশ্রয় হলো আদর্শ গ্রাম। কিন্তু আদর্শ গ্রামেও শান্তিতে বসবাস করতে পারছি না। ভূমিহীনদের সরকারের দেয়া উপহারেও থাবা মেরেছে ভূমিদস্যুরা। খাস জমিতে তিনটি পুকুর রয়েছে যা আমরা মসজিদের নামে বরাদ্দের জন্য আবেদন করেছি। ঐ পুকুর তিনটি আমরা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। কিন্তু পুকুর তিনটি স্থানীয় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় অবৈধভাবে দখল করে নিয়েছে দাউদ সহ ৮-১০জন ভূমিদস্যু। অবৈধ দখলে আমি বাঁধা প্রধান করিলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। এবং আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। আমি নিরুপায় হয়ে ধামরাই থানায় একটি সাধারণ ডায়রী করি।

এ বিষয়ে অভিযোক্ত দাউদ আলী আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, যখন গুচ্ছগ্রাম হয় তখন থেকেই পুকুর তিনটি ভোগদখল করতেছি। ইউনো, চেয়ারম্যান আমাদের খাইতে বলেছে। আমি অবৈধভাবে পুকুর দখল করিনি। তাছাড়া মুক্তিযোদ্ধার সাথে অশালীন আচরণ করিনি। এসব মিথ্যে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন,বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন