ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল এস এস সি ৯১ ব্যাচের পূনর্মিলনী


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩১-১২-২০২২ দুপুর ৪:২৭
মনে বাজুক একই সুর, একসাথে চলো বহুদূর শ্লোগানে- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া  ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গজারিয়া  সরকারি পাইলট মডেল হাই স্কুল    এসএসসি ‘৯১ ব্যাচের ছাত্র ছাত্রীদের ৩২ বছর পূর্তি  ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া  সরকারি পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গনে ৩০ ডিসেম্বর শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করেন হৃদয় গজারিয়া ৯১ ফোরাম। 
 
বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৮ টায় বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয় গজারিয়া ৯১ ফোরামের পরিচালনা পরিষদ  কমিটির চিফ কো-অর্ডিনেটর মুহাম্মদ মুক্তার হোসেন ভূঁইয়া।   অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তৎকালীন শিক্ষকগণ ও ‘৯১ ব্যাচের বন্ধুদের পরিবারের সদস্যগণ।
 
 দিনটি প্রাক্তন ছাত্র ছাত্রী  ও তাদের পরিবারের সদস্যদের মিলন মেলায় পরিনত হয়। দিনব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল থেকে সোনালী মার্কেট হয়ে পুনরায় স্কুল প্রাঙ্গন  প্রদক্ষিন করে। এরপর আয়োজন ছিল প্রাক্তন ছাত্র ছাত্রীদের স্মৃতিচারন, সকলের জন্য উপহার  বিভিন্ন ধরনের  খেলাধুলা, ৯১ টি মোম জ্বালিয়ে আলোকসজ্জা,  সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা ও মেগা র‌্যাফেল ড্র। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ছাত্রীরা নিজেরাই গান পরিবেশন করেন।
 
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদয় গজারিয়া ৯১ ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মনছুর আহম্মেদ খান জিন্না, শফিকুল ইসলাম, পারভেজ আলম, জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালনা কমিটির কো-অডির্নেটর আমানুর রহমান, জাহিদুল ইসলাম দুলাল, মকবুল হোসেন, ওসমান গনি, শাহাবুদ্দিন, আমানুল্লাহ, ইলিয়াস প্রদান সহ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান