ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ১৫ মামলার আসামিসহ ৩ ডাকাত গ্রেফতার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৬-৭-২০২১ রাত ৯:৩১
ফরিদপুরের বোয়ালমারীতে ১৫ মামলার এক চিহ্নিত আসামিসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার (১৬ জুলাই) জেলা আদালতে পাঠানো হয়েছে। 
 
থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের রহমান সিকদারের ছেলে মো. মনির সিকদার (৪২) চলতি বছরের ৮ জুন দায়েরকৃত এক ডাকাতি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যালের নেতৃত্বে একদল পুলিশ তাকে সম্প্রতি পার্শ্ববর্তী গুনবহা গ্রাম থেকে গ্রেফতার করেন। মনিরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতনসহ মোট ১৫টি মামলা রয়েছে।
 
মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডাকাতি মামলার আরেক আসাাম নাটোর জেলার ছাতনি গ্রামের শুকুর আলীর ছেলে মো. শফিকুল আলীকে (৩২) ঢাকার আশুলিয়া থেকে বৃহস্পতিবার গ্রেফতার করেন বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক দ্বীপঙ্কর সান্যাল। এছাড়া মনির সিকদারের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অপর এক মামলার আসামি পৌরসভার কুশাডাঙ্গা গ্রামের কাওছার শেখের ছেলে হাসান শেখকে (৩২) বৃহস্পতিবার গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটক তিনজনকেই শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 
 
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / জামান

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন