মুন্সিগঞ্জে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার(১ জানুয়ারি) সকাল ১০ টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা শিলই ইউনিয়নের শিলই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মুহাম্মদ আল জুনায়েদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অন্যানরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন,একটি বই একজন শিশুর মেধাবিকাশের অন্যতম হাতিয়ার তাই জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাছাড়া নতুন বছরে নতুন বই এটি একটি সাফল্যের বহিঃপ্রকাশ তাই বই পড়ে জ্ঞান অর্জন করে দেশ ও দশের কল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ১ লক্ষ ৪২ হাজার ৯ শত দুই জন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। যার মধ্যে সরকারি ও বেসরকারি প্রাইমারি স্কুল এবং কেজি স্কুল উল্লেখযোগ্য। বই বিতরন কার্যক্রম সপ্তাহজুড়ে চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার