ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে সমাজসেবা দিবস উদযাপন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২-১-২০২৩ বিকাল ৭:২৯

মুন্সিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য ছিল উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,  দেশ গড়ব সমাজসেবায়। 

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলার নিবন্ধীকৃত সংগঠনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দিনটি পালনে গতকাল সোমবার জেলা প্রশাশকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এসে হয়। 

পরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) থান্ডার খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হীরু, জেল সুপার মো. বজলুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নূরুল হক মিয়া। অনুষ্ঠানে জাতীয় সমাজসেবা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন বক্তারা। 

এ সময় জেলার ২৬টি নিবন্ধিত সংগঠনকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, পৌর প্যাণেল মেয়র সোহেল রানা, কাউন্সিলর নার্গিস আক্তার, এড. গোলাম মাওলা তপন, সংগঠক আয়নাল হক স্বপন, মনিরুজ্জামান শরিফসহ অন্যান্যরা।

পরে শিল্পকলা অডিটোরিয়াম মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়। 

 

সুজন / সুজন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান