ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে স্বামী হত্যায় আসামি স্ত্রীসহ গ্রেফতার ১


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ২:৫৫
মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্বশীলমন্দি এলাকায় স্ত্রী কতৃর্ক স্বামি কে হত্যার অভিযোগ ওঠেছে। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে হত্যা। তারপর রান্নাঘরে মরদেহ পুঁতে রেখে সেখানেই নিয়মিত দুইমাস ১৪ দিন রান্না চালিয়ে গেছেন স্ত্রী। রোমহর্ষক এমন ঘটনায় অবাক আশপাশের লোকজন সহ আরো অনেকে। এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। 
 
এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী আকলিমা আক্তারকে গ্রেফতারের পর নিহত স্বামী আরাফাত মোল্লার (৫০) মাটিচাপা দেহাবশেষ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।গত শুক্রবার ১৬ জুলাই বিকেল  ৫ঃ৩০ টার দিকে মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এর আগে বেলা ১১টায় আকলিমাকে আটক করা হয়।নিহত আরাফাত পূর্বশীলমন্দি এলাকার মৃত দুখাই মোল্লার ছেলে ও চার সন্তানের জনক।থানা সূত্র জানা গেছে, চলতি বছরের গত ২মে আরাফাত নিখোঁজ রয়েছেন জানিয়ে ১৫ মে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্ত্রী আকলিমা। পরবর্তীতে ৩০ মে একটি মামলা করেন। মামলার পর তদন্ত চালায় পুলিশ। তদন্তের একপর্যায় শুক্রবার সকালে আকলিমার সঙ্গে এক প্রতিবেশীর কথোপকথনের ভিডিও পুলিশের হাতে আসে।
 
পুলিশের হাতে আসা ভিডিওতে দেখা যায়, আকলিমাই আরাফাতকে হত্যা করে ঘরের পাশের রান্নাঘরে পুঁতে রাখার বিষয়টি বলছেন প্রতিবেশীর কাছে। পরে বেলা ১১টার দিকে আকলিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরকীয়াকে কেন্দ্র করে তিনি ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
 
পরে আকলিমাকে ঘটনাস্থলে নেয়া হলে মরদেহ পুঁতে রাখার স্থান দেখিয়ে দেন তিনি। বিকেল ৫ঃ৩০ টার দিকে ঘটনাস্থল থেকে মাটি খুঁড়ে দেহাবশেষ উদ্ধার করা হয়।
 
মুন্সিগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা  রাজিব হোসেন খান দৈনিক সকালের সময় কে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় স্ত্রী আকলিমা ও জড়িত সন্দেহে রিয়াজ নামের আরেকজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাটিতে পুঁতে রাখা নিহতের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার