শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন ছুটির তালিকা প্রণয়নের দাবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ২০২৩ সালে সাপ্তাহিক দুই দিন ছুটি ছাড়া মোট ৫৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। আর হাইস্কুলগুলোতে এ বছর সাপ্তাহিক ছুটি ছাড়া ৭৬ দিন ছুটি থাকবে।
এ পরিস্থিতিতে শিক্ষকরা বৈষম্য রোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন ছুটির তালিকা প্রণয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের নন ভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।
সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ করেছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান ছুটির তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নির্ধারণ করা হয়েছে ৫৪ দিন। অন্যদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি ৭৬ দিন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ৭১ দিন নির্ধারণ করা হয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ার পর শুধু প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমিয়ে আনার বিষয়টি বৈষম্যমূলক।
এতে আরও বলা হয়, একই দেশে একই ধরনের প্রতিষ্ঠানে দুই ধরনের নিয়ম হতে পারে না। নেতারা অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ছুটির তালিকা সংশোধন করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন ছুটির তালিকা প্রণয়নসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নন ভোকেশনাল ডিপার্টমেন্ট ঘোষণা করার দাবি জানিয়েছেন।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন