ধামরাইয়ে নির্মাণধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ধামরাইয়ে পৌরসভার দক্ষিণ পাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের ৫ তলা থেকে পড়ে মোঃ জহিরুল ইসলাম (৪০)নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থলে লাশ না পেয়ে গণস্বাস্থ্য হাসপালে যান।
শুক্রবারদিনগত রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া মহল্লায় ডি এইচ শামীম এর নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে।নিহত জহিরুল ইসলাম মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বালিয়াবাধাঁ গ্রামের মোঃ সাত্তার হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে ঈদ থাকায় রাতদিন বিল্ডিং এর কাজ করাচ্ছে ডি এইচ শামীম এর বাড়িতে। সেই কারণে ৫তলা ভবনে ছাদ দেওয়ার জন্য রড বাধাঁর নির্মানের কাজ চলছিলো।তবে সেখানে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিলো না।সকাল থেকে কাজ শুরু করে চলছিল রাত পর্যন্ত। কাজ করার এক সময়ে ৫তলা বিল্ডিং এর জহিরুল ইসলাম পাশে গেলে পা পিছলে মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে বিল্ডিং এর ঠিকাদার ও বাড়ীর মালিক জীবিত আছে ভেবে তাকে দ্রুত আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।এই বিষয়ে অভিযোগ করে জহিরুলের ছেলে বাদশা মিয়া বলেন,নির্মাণাধীন ৫তলা ভবনে শ্রমিকদের নিরাপত্তার কোন ব্যবস্থা না থাকায় আমার বাবার মৃত্যু হয়েছে।
এই ব্যাপারে ভবনের মালিক ডি এইচ শামীমের কাছে সাংবাদিকরা নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে সে কোন কথা বলতে রাজি হয়নি।এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।গণস্বাস্থ্য মেডিকেলে লাশটি দেখে সুরতহাল করেছি।লাশের স্বজনরা এলে তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদি তারা বাদী হয় তাহলে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত