ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

করোনা মহা ক্রান্তিলগ্নে দাগনভূঞায় সংযোগ হলো আরও ১৪টি অক্সিজেন সিলিন্ডার


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৩:৫৭
ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদ এর অর্থায়নে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এর তত্বাবধায়নে করোনা মহামারীতে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরো ১৪টি বড় অক্সিজেন সিলিন্ডার সংযোগ করা হয়েছে।
 
শনিবার সকালে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন এর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম এর হাতে
১৪টি বড় অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, আরটিভি ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, বিটিভির জেলা প্রতিনিধি শওকত মাহমুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী খায়েজ আহম্মদ প্রমুখ।
 
উল্লেখ্য, সর্বমোট ২৮ টি সিলিন্ডার থাকার সত্ত্বেও ভর্তিকৃত করোনা রোগীর চাপ বেড়ে যাওয়াতে গত ১৮ দিনই অক্সিজেন রিফিল করে নিয়ে আসতে হয় কুমিল্লা বা চট্টগ্রাম থেকে। এই করোনা মহামারী মোকাবিলায় সহযোগিতা এবং সহমর্মিতা নিয়ে পাশে দাড়ানোর আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত