স্টার্টআপ কম্পাস এর ২য় ক্যাম্পেইন
উদ্যোক্তারা সাহসী এবং কৌশলী : প্রফেসর আবদুল্লাহ
উদ্ভাবনের ক্ষেত্রে তরুণদের উৎসাহ প্রদানের পাশাপাশি উদ্যোক্তা হবার আহ্বান জানাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন আইডিয়া প্রকল্প এর "স্টার্টআপ কম্পাস" এর ২য় ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো নর্দার্ন ইউনিভার্সিটিতে।
রোববার ঢাকার আশকোনায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি এর উপাচার্য প্রফেসর ড: আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড: আবু ইউসুফ মো: আবদুল্লাহ বলেন যে উদ্যোক্তারা হলেন সাহসী এবং কৌশলী। তিনি আরো বলেন যে নিজেদের স্বপ্নকে সুন্দরভাবে বাস্তবায়নের জন্যে নিরলসভাবে কাজ করে যায় উদ্যোক্তারা। তিনি উদ্যোক্তা সংশ্লিষ্ট বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রমকে সাধুবাদ জানান। সবশেষে, তিনি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর পক্ষ থেকে নর্দার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা হতে আগ্রহী স্টার্টআপ বা উদ্যোক্তাদের কার্যক্রমের কল্যাণে এক কোটি টাকা অর্থ অনুদান প্রদানের ঘোষণা দেন।
আইডিয়া প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো: আলতাফ হোসেন বলেন যে উদ্যোক্তাদের কল্যাণে আইডিয়া প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সফলভাবে গড়ে তুলতে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পরে, তিনি ডিজিটাল বাংলাদেশ এর সফলতা সকলের নিকট তুলে ধরেন।
ক্যাম্পেইনের অংশ হিসেবে সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেন্টরিং সেশন গ্রহণ করেন পাঠাও এর সহ প্রতিষ্ঠাতা আহমেদ ফাহাদ এবং বেটার স্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। এছাড়া, আইডিয়া প্রকল্পের সফল পোর্টফোলিও স্টার্টআপ "প্রেসক্রিপশন বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা ইসরাত এরিনা তার স্টার্টআপ সম্পর্কিত অভিজ্ঞতা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারিদের সাথে শেয়ার করেন।
স্টার্টআপ কম্পাস এর উক্ত অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এছাড়া, নর্দার্ন ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর নজরুল ইসলাম, রেজিস্ট্রার কমোডর মনিরুল ইসলাম, আইটি বিভাগের পরিচালক সাদ আল জাবির আবদুল্লাহ, মার্কেটিং বিভাগের তাসনুভা মুরসালাত সিমরান, আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক ও স্টার্টআপ কম্পাসের মূখ্য সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী, আইডিয়া প্রকল্পের পরামর্শক আবুল কালাম এহসানুল আজাদ, আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, মানব সম্পদ বিষয়ক পরামর্শক মো: নাজিম উদ্দিন-সহ নর্দার্ন ইউনিভার্সিটি ও আইডিয়া প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সাদিক পলাশ / সাদিক পলাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন