মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সাংবাদিক শাখাওয়াত হোসেন মানিক (৪০) আহত হয়েছে। এঘটনায় আহত মানিককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার রাত ৯ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জনান,পূর্বশত্রুতার জের ধরে রাত ৯ টার দিকে শহরের হাটলক্ষিগঞ্জ থেকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে উত্তর ইসলামপুর মোড়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফিরে যাওয়ার সময় বর্তমান দিনের জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মানিকের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ডুকে তাকে মারধর করে চলে যায়।
এঘটনায় এলাকাটিতে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।হামলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মারধর করা হয়েছে দাবী আহত সাংবাদিক শাখাওয়াত হোসেন মানিকের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন,মারামারি ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়। তবে কি কারনে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে দুই ড্রেনম্যানকে অস্ত্রের মুখে বেঁধে গভীর নলকূপের ৩ ট্রান্সফরমার চুরি
লাকসামে মহামান্য ১০ম সংঘরাজ জ্যোতিপাল মহাথের’র ২৪তম মহাপ্রয়ান বার্ষিকী অনুষ্ঠিত
রাঙ্গামাটির গর্জনতলী এলাকায় বলাকা ক্লাবের উদ্যোগে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মান্দায় বসতবাড়িতে তাণ্ডব চালিয়ে ভাঙচুর, লুটপাটসহ বাইকে আগুন
মালটা ভিজে, শুকানো লাগতো বলে কৃষকদল নেতার গাঁজা সেবন
সুবর্ণচরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রায়গঞ্জে সংবাদ প্রকাশের পর ‘বেপরোয়া’ প্রতিপক্ষ, নিরাপত্তাহীনতায় আইনজীবী'র পরিবার
জুতার র্যাকে টাকা যশোরে ডিবি অভিযানে ইয়াবাসহ কারবারি আটক
তাড়াশে দুই ছেলের বিরুদ্ধে বাবার মিথ্যা মামলা
মোহনপুরে ভ্যানচালককে পিটিয়ে হত্যা
রায়গঞ্জে অবৈধ ভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ, দুইজনকে কারাদণ্ড
নাগরপুরে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান