ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সিগঞ্জে সাংবাদিক মারধরের ঘটনায় মানববন্ধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১-১-২০২৩ দুপুর ৩:৫৯

মুন্সিগঞ্জে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

১১ জানুয়ারী বেলা ১১ টায় মাঠপাড়া সংলগ্ন প্রধান সড়কে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার লোকজন তাতে অংশ নেন। এ সময় সাংবাদিক মানিকের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেফতারের জোর আওয়াজ তোলেন গণমাধ্যমকর্মীরা। অন্যথায় বিক্ষোভ প্রতিবাদ ও কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি জানানো হয়। 

মানববন্ধন কর্মসূচিতে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুশিল সমাজের ব্যাক্তিবর্গ, কবি, সাহিত্যিক, সহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

আরো উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি গোলজার হোসেন, দৈনিক এশিয়াবানী পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, মুন্সিগঞ্জের খবর পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম কামাল, সাংবাদিক মকবুল হোসেন, জসিম মোল্লা, আবু সাইদ সৌরভ, সহ অন্যান্যরা। 
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সোমবার রাত ৯ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জনান,পূর্বশত্রুতার জের ধরে রাত ৯ টার দিকে শহরের হাটলক্ষিগঞ্জ থেকে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ করে উত্তর ইসলামপুর মোড়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ফিরে যাওয়ার সময় বর্তমান দিনের জেলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন মানিকের ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ডুকে তাকে মারধর করে চলে যায়।

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান