ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১-২০২৩ দুপুর ৩:৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল থেকে শুরুর সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২৯ মে থেকে শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারের ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এবার ভর্তি করব আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে। আগে হতো সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। আন্তর্জাতিকভাবে মিল রেখে এটা করেছি আমরা। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে