ঈদ যাত্রা: মহাসড়কে যত ভোগান্তি
ঈদুল আজহাকে সামনে রেখে লকডাউন শিথিল করায় বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। এ অবস্থায় সড়কে গণপরিবহনের চাপ বাড়ায় গত কয়েকদিন ধরে ভোররাত থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত যানবাহনের চাপে রবিবার (১৮ জুলাই) ভোর থেকেই মহাসড়কের ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। এছাড়াও উত্তরবঙ্গ থেকে কোরবানির পশু ঢাকায় নিতে গিয়েও ভোগান্তিতে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা।
জানা গেছে, ঈদ যতই ঘনিয়ে আসছে ততই এ সড়কের যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। ফলে গণপরিবহন খুলে দেওয়ার পর থেকেই এ সড়কে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। আজও মহাসড়কের টাঙ্গাইল অংশের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কিছুটা জট ছুটলেও আবার থেমে যাচ্ছে, এভাবেই চলছে গাড়ি।
যানজটের কারণে চালক ও যাত্রীদের পোঁহাতে হচ্ছে চরম ভোগান্তি। এছাড়াও কোরবানির পশু নিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখে যাত্রা করা ব্যবসায়ীরা পড়েছেন চরম বেকায়দায়। তবে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকটাই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি পরিবহন, দফায় দফায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ ও সিরাজগঞ্জ অংশে পরিবহনগুলো চলাচলে বাঁধাপ্রাপ্ত হওয়াকে দায়ী করছে পুলিশ প্রশাসন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে মহাসড়কে গাড়ি তিনগুণ বেড়ে গেছে। গতকালও সারাদিন মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। আজও যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied