কুমিল্লার মুরাদনগরে ৩ যুবককে কুপিয়ে গুরুতর জখম
কুমিল্লার মুরাদনগরে ইউপি উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিপক্ষে প্রচারণার জের ধরে ৩ যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) রাতে উপজেলার বি চাপিতলা মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। ওই গ্রামের কাজী মোখলেছ ভূঁইয়ার ছেলে খবির উদ্দিন ও কবির উদ্দিন এবং একই গ্রামের লিটন মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় রোববার (১৮ জুলাই) বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, গত ডিসেম্বরের শেষে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপির উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী আবু বকরের পক্ষে কাজ করেন খবির, কবির ও লিটন। এ নিয়ে তাদের সাথে সরকারদলীয় প্রার্থীর লোকজনের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে পূর্বপরিকল্পিতভাবে ওই গ্রামের কামরুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে ছাত্তার, সুজন, অহিদ, রাসেল, শান্ত, হাবিব ভূঁইয়া, রাজু, হান্নান ভূঁইয়া, কাশেমসহ একদল বখাটে তাদের দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে খবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ওই যুবকদের ওপর হামলার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / জামান
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত
Link Copied